| |

Machher Tel Jhaal | মাছের তেলঝাল | Satarupa Bandyopadhyay-er Rannar Series | Episode 5 #fish #food



॥মাছের তেলঝাল – শতরূপা বন্দ্যোপাধ্যায়ের রান্নার সিরিজ॥

আয় তবে সহচরী তেলঝাল রাঁধি
এ রান্নায় সবাকার হৃদয়েরে বাঁধি।

Ingredients:
Dried Red Chilli Paste – 2 teaspoon
Katla Fish – 5 pieces
Ginger Paste – 1/4th teaspoon
Turmeric Powder – 1 teaspoon
Sugar – 1 teaspoon
Salt to taste
Mustard Oil

#fishing #fish #fishrecipe #katla #bengalifood #bengali #bengalirecipe #bengalicuisine #lostrecipes #rarerecipes #katlamacherrecipe #macherjholrecipe #macherjhal #spicy #spice #oil

_______________

Subscribe to our channel now!

Hit the bell icon to never miss any of our upcoming videos.
Love Food and always in the hunt for something new?

Join our family and never feel left out.

Our Facebook:

/ lostnrarerecipes
Our Instagram:

/ lostandrarerecipes

Lost & Rare Recipes is an archive for some of the recipes from all over, which are extremely uncommon, some perhaps lost in the annals of time.

source

Similar Posts

46 Comments

  1. আপনার রান্নাটি দেখে মনে পড়ে গেল, আমার মায়ের হাতের একটি রান্না। মা বলতেন তেল পেটি। যেকোনো পাকা পোনা মাছ দিয়ে রান্নাটা করা যায়। হুবহু একই পদ্ধতি, শুধু মা তেলের মধ্যে মেথি ফোড়ন দিতেন আর বেশ খানিকটা মেথি কাপড়ে বেঁধে গরম তেলে ছেড়ে দিতেন। তারপর মেথি টা গরম তেলে পোড়া পোড়া হয়ে গেলে, তার গন্ধটা তেলের মধ্যে থাকতো। তখন পুঁটলি শুদ্ধ মেথি টা ফেলে দেওয়া হতো। বাকি সব মসলা অর্থাৎ হলুদ ও আদাবাটা একই, শুধু শুকনো লঙ্কার বদলে এই রান্নায় মা দিতেন বড় বড় করে চিরে দেওয়া কাঁচা লঙ্কা। রান্নার রঙটি হতো চমৎকার। রান্নাটি মা শিখেছেন তাঁর মায়ের কাছ থেকে অর্থাৎ আমার দিদিমার কাছ থেকে। মাকে দেখতাম জল দিয়ে কড়াইয়ের উপর ঢাকনা চাপা দিতেন এবং তার ওপর অনেকখানি জল ঢেলে দিতেন। আমার কৌতুহলের জবাবে মা জানিয়েছিলেন, এই জলটা বাষ্প হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে। পুরনো দিনের রান্নায় সময় মাপার একটা টেকনিক হয়তো। বাসন্তী সোনালী রঙের এই ঝোল সাদা ভাতের সঙ্গে মাখলে সে যে কি সুন্দর লাগতো খেতে আর দেখতে বলে বোঝানো খুব মুশকিল।

  2. আজ চোদ্দ বছর প্রবাসী। প্রথমে মহারাষ্ট্র তারপর উত্তরাখণ্ড এখন ইউ পিতে। চেষ্টা করি বাঙালীত্ব ধরে রাখতে। আমার ফ্ল্যাটে যা আছে তার সব কিছুতেই বাঙালী শিল্পীদের ছোঁয়া। আর হ্যাঁ, আমি কিন্তু এখনো মাসকাবারি করি। হ্যাঁ আগে ডায়রীতে লিখতাম আর এখন হোয়াটস এ্যাপে লিখি। তারপর যাই মুদির দোকানে

  3. দাদা নমস্কার,এই মাসকাবারী এখনকার ছেলে – পুলে জানেই না,আপনি যেভাবে পুরানো কাসুন্দি ঘেঁটে এই সব তথ্য সামনে আনছেন খুবই ভালো লাগে, ভালো থাকবেন, জয় হিন্দ

  4. এর মধ্যে দু চারটে কাঁচা মরিচ দিলে গন্ধটা আরো ভালো হবে, আপনি শুধু কথাই বলে গেলেন খাবারটা পরিবেশন করে দেখালেন না।

  5. khub bhalo laglo.. Amaro school Thursday ar Sunday off chilo. Babar sat he maskabari bajar kora, Sunday machh, mangso, torotorkarir bajare babar pichu newa…sob mone pore gelo. Ferar pothe kochuri jilipi nite fera… Ei dinguli ar firbe na.

  6. আজ শিবরাত্রি তাই রাত জাগছি। সময় কাটানোর জন্য আপনার চ্যানেলটি অনবদ্য।
    এরকম সুন্দর সুন্দর সহজ রান্না আমাদের জন্য উপস্থাপন করবেন। আমাদের সবার খুব ভালো লাগবে।
    ভালো থাকবেন।

  7. আমি আজকে বানিয়ে ছিলাম, এক কথায় অমৃত, আমার ছেলে যে মাছ খেতে চায় না আজ খুব বেশি তৃপ্তি সহকারে খেয়েছে। আমি উত্তর প্রদেশের প্রবাসী। খুব ভালো থাকবেন।

  8. এটাও করেছি, দারুন হয়েছে। আমার মেয়ে পয়লা বৈশাখে কলকাতা আসছে, আর এসেই এই রান্না করে খাওয়াতে বলেছে। ও আপনার মস্ত বড় ফ্যান।

  9. বহুদিন বাদে একটা authentic তেল ঝাল recipe দেখলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আচ্ছা lost and rare এর কি regular কোনো মেনু আছে যেটা রোজ পাওয়া যায় নাকি individually order করলে তবেই cater করেন ?

  10. ছোটবেলায় স্কুল যাবার আগে মা মাছের তেলঝাল প্রায়শই রান্না করতো, সত্যি বলছি সে স্বাদ এখনও মুখে লেগে আছে।। মাছের অন্য ঝোল, ঝাল, কোরমা, কালিয়া যাই রাঁধুন না কেনো, তেলঝালের স্বাদের সাথে কোনো তুলনা নেই।।।

  11. আমার সবচেয়ে ভালো লাগে যে আপনি রান্নার পদ্ধতির বিবরণ দিতে গিয়ে অযথা অপ্রয়োজনীয় বিলাতি লব্জ ব্যবহার করেন না। ফলে বাঙালিয়ানা বজায় থাকে শতকরা একশ ভাগ।

  12. ভালো লাগলো রান্নাটি। তবে এই সিরিজ এর অন্যান্য রান্না আমার দেখা হয় নি ভাই। পায়ে ব্যাথায় বড্ড কষ্ট পাচ্ছি। ফোন দেখতে ইচ্ছেই করে না।

  13. আজকাল সকলে আলু কম খায়
    সেই হিসাবে রান্নাটা উপযোগী
    পাবদা,ট‍্যংড়া,কই—–এইসব মাছ দিয়ে রান্নাটা করি তবে পাকা মাছ দিয়ে কখনও করিনি
    এবারে করবো

Leave a Reply